ঢাকা, রবিবার, ২১ জুন, ২০২৬

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

ads

কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি এলাকার পাঁচজন প্রবাসী বাংলাদেশিসহ মোট ছয়জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি এবং একজন ভারতীয় নাগরিক রয়েছেন। নিহত পাঁচ বাংলাদেশি হলেন আগতালুক নিবাসী জসিম উদ্দিন, আমরপুর নিবাসী জিবাল উদ্দিন, মাঝতালুক নিবাসী মস্তাক আহমদম, মাঝতালুক নিবাসী জুবায়ের আহমদ এবং গাছবাড়ি নিবাসী কাদের আহমদ। 


এই আকস্মিক দুর্ঘটনার খবরে নিহতদের পরিবার-পরিজন ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে কাতার প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতেও গভীর শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনাটি অত্যন্ত ভয়াবহ ছিল। তবে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার বিস্তারিত কারণ জানা যায়নি।  কাতারে কর্মরত বাংলাদেশিদের বিভিন্ন সংগঠন এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে এবং নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেছে।

ads
ads
ads

Our Facebook Page